তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, রোহিঙ্গাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন মাদার অব হিউম্যানিটি, বিশ্ব মানবতার কণ্ঠস্বর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তা বিশ্বের ইতিহাসে বিরল। লাখো লাখো শরণার্থীদের আশ্রয় দিয়েছেন তিনি। তিনবেলা থাকা, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। বিপদগ্রস্ত রোহিঙ্গাদের পাশে তিনি দাঁড়িয়ে প্রমাণ করেছেন তিনি মানবতার অগ্রদূত।
শনিবার দুপুরে নাটোরের সিংড়া পারসিংড়া মহল্লায় নামাজ আদায়ের আগে বক্তব্যে এসব বলেন প্রতিমন্ত্রী। এসময় সিংড়াসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।
নামাজ শেষে প্রধানমন্ত্রীর সুস্থতায় দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাও. রুহুল আমিন। পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার প্রমুখ।
ইত্তেফাক/জামান