অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘মিয়ানমারের রাখাইনে নিরাপদ জোন তৈরী করে সেখান থেকে বিতাড়িত রোহিঙ্গা নাগরিকদের ফেরত নিতে হবে।’
শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার থাইয়ংখালি রোহিঙ্গা ক্যাম্পে কুয়েত সরকারের দেয়া ত্রাণ বিতরণকালে অর্থমন্ত্রী এ সব কথা বলেন।
আবুল মাল আব্দুল মুহিত রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের ওপর নির্যাতনের কথা শোনেন। অর্থমন্ত্রী পরে থাইয়ংখালি রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধন কার্যক্রম এবং সেনাবািহিনী পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন। এর আগে মন্ত্রী উখিয়া ডিগ্রি কলেজে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন ও ত্রাণ কাজ ব্যবস্থাপনায় বিভিন্ন পরামর্শ দেন।
এদিক, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী শনিবার বিকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ত্রাণ বিতরণ করেন ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করেন।
ইত্তেফাক/এএম।