রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম ভদু (৫০) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম ভদু মোহনপুর ইউপির নসিদানপুর এলাকার মৃত আবু মেম্বারের ছেলে। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য ছিলেন।
গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, আবুল কাশেম ভদু নাচোল থেকে মোটরসাইকেলযোগে ফিরছিলেন। এ সময় ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ইত্তেফাক/জামান