নীলফামারীর সৈয়দপুরে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ার ব্রিজ নামক স্থানে ওই ঘটনা ঘটে।
জানা যায়, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ঠাঁকুরপাড়া ও মাছুয়াপাড়ার হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের নিজ নিজ প্রতিমা বিসর্জন দিতে চান্দিয়ার ব্রিজ সংলগ্ন খালে যায়। সেখানে উভয় পক্ষের মধ্যে আগে ও পরে প্রতিমা বিসর্জন দেয়া নিয়ে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে উভয় পক্ষের নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নয়, জমি নিয়ে বিরোধের জের ধরে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ইত্তেফাক/জামান