সারাদেশের ৪৬ পয়েন্টে বেড়েছে নদীর পানি

 
দেশের বিভিন্ন নদ-নদীর পানি ৪৬টি পয়েন্টে বেড়েছে ও ৪০টি পয়েন্টে কমেছে। আজ রবিবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৪৬টি পয়েন্টে পানি বাড়লেও কোনো পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না। এছাড়াও একটি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে। 
 
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়েছে।
 
এতে বলা হয়, ব্রহ্মপুত্র- যমুনা, পদ্মা ও সুরমা-কুশিয়ারা নদ-নদী সমূহের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে এবং গঙ্গা নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে। 
 
এছাড়াও ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা নদ-নদী সমূহের পানি সমতলে বৃদ্ধি এবং গঙ্গা নদীর পানি সমতলে হ্রাস আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।
 
অপরদিকে, সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতলে বৃদ্ধি আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। 
 
শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নাকুয়াগাঁওয়ে ১২০ মিলিমিটার, ময়মনসিংহে ৯৫ দশমিক ৬ মিলিমিটার এবং পঞ্চগড়ে ৮৮ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। -বাসস
 
ইত্তেফাক/কেকে