সম্প্রতি শেষ হলো রিয়াজ আহমেদ দুলু শাহ্ পরিচালিত প্যাকেজ নাটক অতৃপ্ত ভালবাসার দৃশ্যধারণ এর কাজ।নাটকটি পরিচালনার পাশাপাশি রচনাও করেছেন পরিচালক নিজেই।
ঢাকার উত্তরায় লাবনী হাউজ ও দিয়া বাড়ি সহ বিভিন্ন মনোরম লোকেশন এ নাটকটির চিত্রধারণ করা হয়। হালিম আহমেদ আতিশকে উৎসর্গীকৃত এ নাটক এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল, নাদিয়া, বরদা মিঠু, চিকন আলি, জ্যাকি আলমগীর, অপু, প্রিন্স প্রমুখ।
অতৃপ্ত ভালবাসা নাটকটির সার্বিক সহযোগিতায় ছিল স্কাই মাক্স। পরিচালক রিয়াজ আহমেদ দুলু শাহ্ বলেন, ভিন্ন মাত্রার গল্প অতৃপ্ত ভালবাসা। একটি ছেলে ও মেয়ের জীবনকে ঘিরে গল্পটি। খুব তাড়াতাড়ি যেকোনো একটি বেসরকারি চ্যানেল এ নাটকটি প্রচারিত হবে।
ইত্তেফাক/আনিসুর