পপস্টার শাকিরার নতুন মিউজিক ভিডিও ‘পেরো ফিয়েল’ মুক্তির সঙ্গে সঙ্গে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গেল ১৫ সেপ্টেম্বর মিউজিক ভিডিওটি মুক্তির পর এরমধ্যে দর্শকসংখ্যার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এবারও এই পপ সেনসেশন দুর্দান্ত আবেদনময়ী রূপ নিয়ে উপস্থিত হয়েছেন।
স্বর্ণালি রঙে রঞ্জিত হয়ে শাকিরা আবারও মনমাতানো পারফর্ম্যান্স করেছেন। সর্বশেষ অ্যালবাম ‘এল দোরাদো’র ‘পেরো ফিয়েল’ গানটির ভিডিওতে তার সঙ্গে গায়ক নিকি জ্যামকে দেখা গেছে।
IMG0
এখানে তাদের সঙ্গে এক দল কুকুরকেও দেখা যায় শুরুতে। ৪০-এ পা রাখা শাকিরা এখনো আগের মতো গ্ল্যামার দিয়ে সবাইকে আবিষ্ট করে রাখতে পারেন, এটা তিনি প্রমাণ করেছেন সাম্প্রতিক এই মিউজিক ভিডিওতে। স্প্যানিশ ভাষার গান হলেও মিউজিক ভিডিওটির কল্যাণে এখন ঘরে ঘরে সবার মুখে মুখে ফিরছে ‘পেরো ফিয়েল’ গানটি।
শাকিরা তার প্রতিটি মিউজিক ভিডিওতে নিজেকে বৈচিত্র্যময় রূপে উপস্থাপন করেন। ফলে তার প্রতিটি মিউজিক ভিডিও সেনসেশনাল আইটেম হিসেবে গণ্য হয়। এবার নিজেকে পুরোপুরি স্বর্ণালি রঙে আবৃত করে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন শাকিরা। গোল্ডেন গার্ল শাকিরাকে নিয়ে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে।
ইত্তেফাক/আনিসুর