‘জাতীয় অর্থনীতিতে উৎপাদনশীলতার গুরুত্ব অপরিসীম’

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় অর্থনীতিতে উৎপাদনশীলতার গুরুত্ব অপরিসীম। এটি দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়নের গতিকে তরান্বিত করে। তিনি বলেন, উৎপাদনশীলতা এটি দেশের টেকসই উন্নয়ন তথা জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের অন্যতম চাবিকাঠি। ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উপলক্ষে এক বাণীতে তিনি এ কথা বলেন। 
 
‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিও) উদ্যোগে দেশে ২ অক্টোবর ২০১৭ ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ পালনের সাফল্য কামনা করে প্রধানমন্ত্রী আরো বলেন, আমাদের সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে সকল খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি অপরিহার্য। 
 
সর্বস্তরের জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, দিবসটি পালনের মাধ্যমে সংশ্লিষ্ট সকলে উৎপাদনশীলতা বৃদ্ধিতে উৎসাহিত হবেন। -বাসস
 
ইত্তেফাক/কেকে