লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার সমবায়গ্রাম গ্রাম থেকে রবিবার দিবাগত গভীর রাতে শাহীন আলম(২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহীন ওই গ্রামের দুদা মিয়ার বাড়ির আবদুল বাকেরের ছেলে। তিনি এলাকায় রঙ মিস্ত্রির কাজ করতেন। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে শাহীন এ ঘটনা ঘটায়। শাহীনের পিতা আবদুল বাকের এ ঘটনায় সোমবার রামগতি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
শাহীনের পিতা জানান, গত তিন বছর আগে উপজেলার চর গোসাই এলাকার কাঠ ব্যবসায়ী মো. হেলালের মেয়ে নুসরাত জাহান মিতুনের সাথে পারিবারিক ভাবে শাহীনের বিয়ে হয়। নিপন নামের তাদের এক বছরের একটি মেয়ে শিশু রয়েছে। কিছু দিন ধরে তাদের মধ্যে সম্পর্ক ভাল যাচ্ছিল না।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, বাড়ির দড়জার সামনে একটি গাছে অন্তত ৪০ ফুট উঁচুতে তার লাশ ঝুলছিল। লাশটি দেখে এলাকার লোকজন পুলিশে খবর দিলে রাতেই লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
ইত্তেফাক/এমআর