কক্সবাজার পেকুয়ায় বজ্রপাতে রিফাত (১৩) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় নিহতের দাদা জাকের আহমদও গুরুতর আহত হন। রিফাত উপজেলার বারবাকিয়া ইউনিয়নের জালিয়াকাটা এলাকার ওমান প্রবাসী রুহুল আমিনের মেয়ে। সে পেকুয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আহত জাকের হোসেন পেকুয়া লাইফ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃষ্টি শুরু হলে রিফাত ও তার দাদা গোয়াল ঘরে গরু ঢোকাতে যায়। এ সময় বজ্রপাতে রিফাত ঘটনাস্থলে মারা যান।
আরও পড়ুনঃ ‘১৫ দিনের ছুটি নিয়ে শিগগিরই বাড়ি আসবো মা’
পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া বলেন, এ ব্যাপারে অপমৃত্যু মামলা করা হবে।
ইত্তেফাক/নূহু