মানিকগঞ্জে অজ্ঞাত ২ ব্যক্তি উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়ায় অজ্ঞাত ২ যুবককে উদ্ধার করা হয়েছে। আটককৃতরা কোনো কথা না বলায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের সাটুরিয়া হসপিটালে চিকিত্সা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
 
রবিবার রাতে উপজেলার বরাঈদের শিমুলিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। রাতে উপজেলার দরগ্রাম ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এক বাড়ির উঠোনে তাদের বসে থাকতে দেখে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলেও তারা কোনো কথা না বলে চুপ করে থাকে। তারা কথাবার্তা বুঝতে না পেরে পুলিশকে খবর দেন। সাটুরিয়া থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
 
এ ব্যাপারে সাটুরিয়া থানার ওসি মো. আমিনুর রহমান জানান, তারা অসুস্থ থাকায় কোনো কর্থবার্তা বলে না। চিকিত্সার জন্য সাটুরিয়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
 

ইত্তেফাক/এএম।