ব্রিটিশ অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, ব্রেক্সিট নিয়ে আলোচনায় মন্থর গতিতে প্রধানমন্ত্রী থেরেসা মে’র শীর্ষ মন্ত্রীদের সবাই হতাশ। তিনি বলেন, এ ব্যাপারে হতাশা থাকলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইউরোপ থেকে তাদের সরে আসার বিষয়ে তারা এককাতারেই আছেন।
উত্তর ইংল্যান্ডের ম্যানচেস্টারে সোমবার কনজারভেটিভ পার্টির সম্মেলনে অর্থমন্ত্রী একথা বলেন। এ সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের চারটি নতুন রেডলাইনের প্রসঙ্গ টেনে ধরে বলেন,এটি আশার পরিবর্তে আশাহতই বেশি করবে আমাদের। তিনি বলেন, এর ফলে মন্ত্রিসভায় ভাঙ্গন ধরতে পারে। একপর্যায়ে তিনি তার অস্বস্তির জায়গা থেকে বলেন, গত কয়েক মাসে ব্রেক্সিট নিয়ে যে আলাপ-আলোচনা হয়েছে তাকে কখনোই আশানুরূপ বলা যেতে পারে না।
তিনি বলেন, আলোচনার ক্ষেত্রে যা হচ্ছে তাকে আমরা শ্লথ গতিতে এগুবার কথা বলতে পারি। এ কারণে বিষয়টি থেরেসা মন্ত্রিসভার শীর্ষ মন্ত্রীদের কাছে একটি হতাশার খবর।
ফিলিপ হ্যামন্ড বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে আলোচনা হচ্ছে তাকে আমরা একবাক্যে বেশি সময় নেওয়া হচ্ছে বলে বলতে পারি। অর্থমন্ত্রী বলেন, ১০ দিন আগে প্রধানমন্ত্রী ইউরোপে গিয়ে এ নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা এই আলোচনার ক্ষেত্রে অনেকটা নতুন পথের সূচনা করেছে।
আবার এ ব্যাপারে বরিস জনসনের অবস্থানও সবাই জানেন। আমি বলবো, প্রধানমন্ত্রী থেরেসা মে এ ব্যাপারে যেভাবে এগুচ্ছেন তাকে সেক্ষেত্রে আলোচনা ভালোই হয়েছে বলতে পারি। আমি মনে করি ব্রিটিশ জনগণ আমাদের যে ম্যান্ডেট দিয়েছে, তা আমাদের মাথায় রেখেই চলতে হবে। রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির