আজ খুলছে সুপ্রিম কোর্ট

 
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট খুলছে। দীর্ঘ অবকাশ শেষে আজ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম শুরু হচ্ছে। গত ২৫ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হয়। দীর্ঘ ৩৯ দিনের অবকাশ সোমবার শেষ হয়েছে। সুপ্রিম কোর্ট খোলার প্রথম দিনে বিচারপতিদের সঙ্গে আইনজীবীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। 
 
সুপ্রিম কোর্টের গার্ডেন প্রাঙ্গণে সকালে এই পুনর্মিলনী অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসকে সিনহার উপস্থিত থাকার কথা ছিল।
 
কিন্তু আজ থেকে ছুটিতে যাওয়ায় তিনি উপস্থিত থাকতে পারছেন না। এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতি ছুটিতে গেলেও এই পুনর্মিলনী অনুষ্ঠান হবে।
 
প্রসঙ্গত দীর্ঘ অবকাশেও সুপ্রিম কোর্টে বিচার কাজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় হাইকোর্টে বেশ কিছু অবকাশকালীন বেঞ্চে এবং আপিল বিভাগের চেম্বার জজ আদালতে বিচার কাজ অনুষ্ঠিত হয়েছে।
 
ইত্তেফাক/আনিসুর