শাহরুখ নন, ডন–থ্রিতে রণবীর সিং

ফারহান আখতারের ডন রিমেকের প্রধান চরিত্রে ছিলেন শাহরুখ খান। অমিতাভের ডন ছবি কাল্ট হয়ে যাওয়ার পরেও শাহরুখকে ভক্তরা মেনে নিয়েছিলেন সেই চরিত্র। পরপর দুটি ডন ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু এবার শোনা যাচ্ছে নতুন খবর। শাহরুখ নন ডন–থ্রিতে প্রধান চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে।

শাহরুখ নাকি নিজেই সেই চরিত্রে আর অভিনয় করতে চাইছেন না। ব্যক্তিগত কারণ দেখিয়ে ডন থ্রিতে অভিনয় করা থেকে অব্যাহতি চেয়েছেন বলিউড বাদশাহ। পরিচালক প্রযোজকরা এবার তাই নজর দিয়েছেন অন্য ডন খোঁজায়। আর সেই সন্ধানে তারা চোখ দিয়েছেন রণবীর সিংয়ের দিকে।

আরো পড়ুন: চা ওয়ালা প্রধানমন্ত্রী এক কাপ চাও খাওয়াননি: নুসরাত

পদ্মাবৎ, সিম্বা, গল্লি বয়ের সাফল্যের পর এখন মধ্যগগণে রয়েছে রণবীরের ফিল্মি কেরিয়ার। একাধিক বড় বাজেটের ছবি এখন তার ঝুলিতে। ফিল্মফেয়ারও জুটেছে তার ঝুলিতে। পরিচালকরা মনে করছেন এই মুহূর্তে ডন থ্রি–র জন্য উপযুক্ত চরিত্র একমাত্র রণবীরই হতে পারেন।

ইত্তেফাক/বিএএফ