নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সোমবার দিবাগত রাত ১০টারে দিকে এক অভিযানে প্রায় ১৪শ' লিটার নকল সয়াবিন ও নারিকেল তেল জব্দ করা হয়েছে। এসময় ২১টি খালিড্রাম, একশ'টি বিভিন্ন ব্যান্ডের খালি টিন ও বিভিন্ন কোম্পানির লিফলেটও জব্দ করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার রিজাউল করিম উপজেলার জাহাজমারা ইউনিয়নের কাটাখালী রাস্তার মাথায় আশ্রাফ উদ্দিন নামীয় এক ব্যক্তির নকল সয়াবিন তেল কারখানায় এ অভিযান চালানো হয়।
এসময় কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে। জব্দকৃত মালামাল গুলো জাহাজমারা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে কারখানার মালিক আশ্রাফ ও তার কর্মচারীরা পালিয়ে যায়। ওই ভেজাল সয়াবিন তেল হাতিয়ার বিভিন্ন বাজারে বিক্রয় করা হতো বলে স্থানীয়দের অভিযোগ। পুলিশ আশ্রাফকে গ্রেফতারের চেষ্টা করছেন।
ইত্তেফাক/জামান