রাণীশংকৈল বীরাঙ্গনাদের মাঝে অর্থ ও বস্ত্র বিতরণ

 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ২০ জন বীরাঙ্গনার মাঝে অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
 
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সংগঠন 'সামাজিক সহায়তা উদ্যোগ'র মাধ্যমে মঙ্গলবার দুপুরের দিকে প্রত্যেক বীরাঙ্গনাকে একটি করে শাড়ি ও নগদ অর্থ প্রদান করা হয়।
 
এ উপলক্ষে উপজেলা ডাকবাংলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সংগঠনের প্রতিনিধি কুমের আলী ও শেফালী বেগম প্রমুখ।
 
ইত্তেফাক/জামান