ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আত্মগোপনে থাকা ফরিদ আলম (৫৫) নামে এক রোহিঙ্গাকে মঙ্গলবার দুপুরে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। পরে তাকে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।
নবাবগঞ্জ থানার এসআই আজহারুল ইসলাম খোকন জানান, গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার বক্সনগর ইউনিয়নের কোমরগঞ্জ এলাকায় ঘোরাফেরা করছিলো ফরিদ আলম। এসময় স্থানীয়রা তাকে সন্দেহ করে এবং তার পরিচয় জানতে চায়। ফরিদ আলম এলাকাবাসীকে পরিচয় দিয়ে জানান তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা। তিনি ওই এলাকার নূর ইসলামের ছেলে।
এসআই আরো জানান, এরপর এলাকাবাসী ফরিদকে আটক করে নবাবগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি মিয়ানমারের নাগরিক বলে স্বীকারোক্তি দিয়েছেন।
ইত্তেফাক/জামান