প্রধান বিচারপতি আকস্মিক ছুটিতে যাওয়ায় উদ্বেগ আইনজীবীদের

প্রধান বিচারপতি এসকে সিনহার আকস্মিক ছুটিতে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। একইসঙ্গে সিনিয়র আইনজীবীদের নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
 
আজ মঙ্গলবার বিকালে বারের সিনিয়র আইনজীবীদের বৈঠক শেষে এই কথা বলেন বার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বিকাল ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চোধুরী, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার মইনুল হোসেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এম কে রহমান প্রমুখ অংশ নেন। এতে সভাপতিত্ব করেন বার সভাপতি জয়নুল আবেদিন। পরিচালনা করেন বার সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
 
ইত্তেফাক/এমআই