বিরামপুর পৌর শহরের কলেজ বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও তার সহযাত্রী গুরুত্বর আহত হয়েছেন।
জানা যায়, সোমবার সন্ধ্যায় পার্বতীপুর খোলাহাটি সাঁকোপাড়া গ্রামের মামুনুর রশীদ (২৭) ও একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে হাসান (২৬) মোটরসাইকেলে করে হাকিমপুরের বোয়ালদাড় গ্রামে যাচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে কলেজ বাজারে পৌঁছলে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে পেছনে বসা আরোহী মামুনুর রশীদ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।
আরো পড়ুন: ১০০ জন যাত্রী নিয়ে চট্টগ্রামে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ
মোটরসাইকেল চালক হাসানকে গুরুত্বর আহত অবস্থায় বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকটি আটক করলেও ড্রাইভার ও তার সহকারী পালিয়ে গেছে। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করেছে।
ইত্তেফাক/অনি