কলকাতায় পূজা দেখতে গিয়ে বন্ধুদের গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। জানা গেছে, অভিযুক্ত তিন জনের মধ্যে একজন ওই কিশোরীর প্রেমিক।
ঘটনাটি ঘটেছে গড়িয়ার ব্রহ্মপুর এলাকার একটি পরিত্যক্ত জায়গায়। এই ঘটনায় সোমবার বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করেছে ওই কিশোরী। অভিযোগ পেয়ে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ, একজন এখনো পলাতক। দুই অভিযুক্ত আলিপুর আদালতে পেশ করা হলে ৯ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
১৫ বছরের ওই কিশোরীর বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলিতে। দক্ষিণ কলকাতার গলফ ক্লাব এলাকায় সে ফুফুরে কাছে থাকত সে। সেখানেই অভিযুক্তদের সঙ্গে পরিচয় হয় তার এবং তাদের সঙ্গে নবমীর রাতে একসঙ্গে পূজা দেখতে যাওয়ার পরিকল্পনা করে।
ওই কিশোরীর অভিযোগ, পূজা দেখতে যাওয়ার নাম করে ব্রহ্মপুর এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। শুভ, সঞ্জয় ঘোষ ও কৃষ্ণ গায়েন এই তিনজনে মিলে তাকে ধর্ষণ করে। অভিযুক্তরাই নির্যাতিতাকে রাতে বাড়ি পৌঁছে দেয়। আটক হওয়া ব্যক্তিদের দাবি, মেয়েটি স্বেচ্ছাতেই তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে। আদালতের কাছে ওই কিশোরীর গোপন জবানবন্দি রেকর্ড ও শারীরিক পরীক্ষার আবেদন করেছে পুলিশ। এবেলা।
ইত্তেফাক/সাব্বির