ডিজিটাল কন্টেন্ট খুঁটিনাটি

এমএস ওয়ার্ডের বেসিক ধারণা

প্রিয় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা রইলো। আজ আলোচনা করবো এমএসওয়ার্ডের ফাইল ও ফোল্ডার তৈরি, ফাইল বা ডকুমেন্ট সেভ করার নিয়ম-

যেকোনো ডকুমেন্ট সংরক্ষণ করে রাখতে হলে কিছু নির্দিষ্ট ধারাবাহিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। প্রক্রিয়াগুলো নিম্নরূপ:

 

Folder তৈরি করার নিয়ম

 

১.Desktop বা কোন Drive-এ মাউসের

Right বাটন-এ ক্লিক করতে হবে।

২.New-তে ক্লিক করতে হবে।

৩.Folder-এ ক্লিক করতে হবে।

তাহলেই তৈরি হয়ে যাবে একটি folder ইহাতে একটি প্রয়োজন মতো নাম দিয়ে Enter Press করলেই হয়ে যাবে নামযুক্ত একটি ফোল্ডার।

Folder Rename করার নিয়ম

 

 

Folder এর নাম পরির্বতন করার প্রয়োজন হলে প্রক্রিয়াটি অনুসরণ করলেই হবে:

১. Folder-এর উপর ক্লিক করে select করতে হবে।

২. Right বাটনে ক্লিক করলে একটি window আসবে Window টির ঠিক নিচে Rename  লেখায় ক্লিক করে নামটি পরির্তন করে Enter Press করলেই Folder Rename হয়ে যাবে।

MS Word files তৈরি করার প্রক্রিয়া:

১. Start বাটনে Click /Enter press করতে হবে।

২.Program-এ Click /Enter press করতে হবে।

৩. Microsoft office Word Document-এ Click করার সাথে সাথে একটি file name লেখার জায়গা দেখাবে। সেখানে Microsoft office Word Document এর পরিবর্তে প্রয়োজনীয় ফাইলের নামটি লিখে Enter press করলেই file তৈরি হয়ে যাবে।

এখন ওয়ার্ড ফাইলটির উপর ডাবল ক্লিক করলে লেখার জন্য উপযোগী হয়ে open হয়ে যাবে।