ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নির্দেশ অমান্য করে ইলিশ ধরায় সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বরিশাল মত্স্য অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক জানায়, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ নদ-নদীতে ৩৩টি অভিযান চালানো হয়। এ সময় ১১টি মামলা দায়ের করা হয়েছে এবং ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে কীর্তনখোলা নদী থেকে দুইজনকে এবং বানারীপাড়ার সন্ধ্যা নদী থেকে তিনজনকে আটক করা হয়। এদের প্রত্যেককে একমাসের কারাদণ্ড প্রদান করা হয়। বাকি কারাদণ্ডপ্রাপ্ত দুজন পটুয়াখালীর বাউফল উপজেলার। এদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
ইত্তেফাক/এএম।