রৌমারী উপজেলা জামায়াতের সাবেক আমির গ্রেফতার

 
রৌমারী উপজেলা জামায়াতের সাবেক আমির ও যাদুরচর মহিউসসুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ শহীদ মাসউদ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
 
এসআই আশরাফ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ফলুয়ারচরে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
 
রৌমারী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি একাধিক মামলার আসামি।
 
ইত্তেফাক/আরকেজি