জীবননগরে অবৈধভাবে রাসায়নিক সার মজুদ, সরকার নির্ধারিত মূল্যে থেকে চড়া দামে বিক্রির দায়ে দুই সার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
উপজেলার উথলী মোড়ে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অভিযোগের সত্যতা পাওয়ায় বিচারক সেলিম রেজা এ আদেশ দেন।
জানা যায়, আরিফ ট্রেডার্সে অবৈধভাবে মজুদ করা ২০ বস্তা ইউরিয়া সার জব্দ ও এর মালিক আরিফুল ইসলামকে ৫০০০ হাজার টাকা জরিমানা এবং রানা ট্রেডার্স থেকে ১৬ বস্তা ইউরিয়া সার জব্দ এবং ওই প্রতিষ্ঠানের মালিককে ৫০০০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ্ ও এসআই আব্দুল হাই এসময় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ আরকেজি