সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর শোবিজ

 
পুনরায় লাভেলো মিসওয়ার্ল্ড বাংলাদেশ এর পুরস্কার বিতরণী ও প্রেস মিটের আয়োজন করেছে অন্তর শোবিজ। আগামীকাল বুধবার বিকাল চারটায় হোটেল ওয়েস্টিনের বলরুমে আয়োজকদের পাশাপাশি ফাইনালের বিচারকরাও উপস্থিত থাকবেন।
 
আয়োজন প্রতিষ্ঠান অন্তর শোবিজের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সংক্রান্ত সব ধরনের তথ্য ও পরবর্তী পরিকল্পনা এতে তুলে ধরা হবে।
 
এর আগে এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন জান্নাতুল নাঈম এভ্রিলের বিয়ের খবর ফাঁস হওয়া ও বিচারকদের রায় বদলে আয়োজকদের রায়ের প্রতিফলন ঘটেছে বলে দেশব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়ে অন্তর শোবিজ। বাতিল করা হয় জান্নাতুল নাঈমের পুরস্কার।
 

ইত্তেফাক/এএম।