মিরপুরে ভ্রাম্যমান আদালতের দিনভর অভিযান


কুষ্টিয়ার মিরপুরে পৃথক অভিযানে দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ এবং বিভিন্ন দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ ৩ অক্টোবর মঙ্গলবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ।

সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার পশুহাটে অভিযান চালিয়ে দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

দুপুরে মিরপুর তহবাজারে অভিযান চালিয়ে মুদি দোকানে অবৈধ পলিথিন রাখার অপরাধে তিন দোকান থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া মেয়াদোউত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সকালে উপজেলার মশান বাজারের আলম ড্রাগ হাউজের মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া উপজেলার ধুবাইল বাজারে সামি এন্টারপ্রাইজ নামের একটি কীটনাশকের দোকানে মূল্য তালিকা না টানানো এবং মেয়াদোত্তীর্ণ কেমিকেল রাখার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ইত্তেফাক/নূহু