‘আমি নিজেই এতিম, তাই জন্মদিনে এতিমদের সঙ্গে বিশেষ সময় কাটাবো’

 
জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। অভিনয় ও নির্মাণে তার সফলতার কথা সবার জানা। আজ এই অভিনেতার শুভ জন্মদিন। বছরের অন্যান্য দিনগুলোতে শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও জন্মদিনে তিনি কোনো শুটিং রাখেন না।  
 
জাহিদ হাসান বলেন, ‘জন্মদিন এলেই মনে হয় জীবন থেকে আরও ১টি বছর চলে গেল। তবে ভালোলাগে পরিচিতি অপরিচিত নানাজনের যে শুভেচ্ছা বার্তা, ভালোবাসা পাই। সাধারণ মানুষের ভালোবাসা জীবনের বড় পাওয়া। আর যেহেতু আমি নিজেই এতিম, তাই জন্মদিনে এতিমদের সঙ্গেও বিশেষ সময় কাটাবো।’ 
 
এটিএন বাংলায় নিয়মিত প্রচার হচ্ছে জাহিদ হাসান নির্দেশিত ও অভিনীত ধারাবাহিক নাটক ‘রাজু ৪২০’। এরইমধ্যে বাংলাভিশনে প্রচার শেষ হয়েছে তার নির্দেশিত ও অভিনীত ‘ভ্যাগাবণ্ড’ ধারাবাহিকটি। 
 
এছাড়া শিগগিরই আরটিভিতে প্রচারে আসছে তার অভিনীত ও নির্দেশিত ‘সেন্টিমেন্টাল সেলিম’ ধারাবাহিকটি। তার অভিনীত ও ইমরান হাওলাদার নির্দেশিত ‘ডন’ ধারাবাহিকটিরও প্রচার শুরু হবে মাছরাঙা টিভিতে।
 
ইত্তেফাক/আনিসুর