যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে মঙ্গলবার দুপুরে হুন্ডির ২৩ লাখ ৭১ হাজার পাঁচশ' বাংলাদেশি টাকা এবং চার হাজার আটশ' ভারতীয় রুপি জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় আটক করা হয় ভারতীয় দুই নারী হুন্ডি ব্যবসায়ীকে।
আটককৃতরা হলেন, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার কৈখালি নারায়ণপুর গ্রামের আব্দুল শেখের দুই মেয়ে জোবাইদা খাতুন ( ৩৫) ও রেশমা খাতুন (৩২)। তারা পাসপোর্টধারী যাত্রী ছিলেন। ওই দুই বোন ভারতের পেট্রাপোল কাস্টমস থেকে বাংলাদেশে প্রবেশ করার পর আটক হয়।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা স্বপন চন্দ্র শীল জানান, জোবাইদা ও রেশমা ইমিগ্রেশনের কাজ শেষ করে কাস্টমসের স্ক্যান মেশিনে তাদের ব্যাগ তল্লাশির পর কাছে থাকা পার্টস (ভ্যানিটি ব্যাগ) ও শরীরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ওই টাকাগুলো ও রুপি পাওয়া যায়।
ইত্তেফাক/জামান