ব্রেন গেম

একটা খাঁচায় ২১৬টা রুম আছে। ছবিতে দেখুন, খাঁচার সামনের দিকের নিচের ডান দিকের রুমে একটা রিমোট কন্ট্রোল চালিত ইঁদুর আছে। একে তিনটা রুম ডানে অথবা বামে এবং দুইটা রুম উপরে বা নিচে নেওয়া যাবে। রিমোট কন্ট্রোল দিয়ে আপনি কি ইঁদুরটাকে সেন্ট্রাল রুমে নিতে পারবেন? যদি পারেন তাহলে কমপক্ষে কতোগুলো রুম পার হতে হবে?

উত্তর আগামীকাল

গতকালের  উত্তর :

৪০ গ্যালনের ড্রামে দুধ আছে। কারণ প্রথম ক্রেতা ৩০ থেকে ৩৬ গ্যালনের মাঠা বা মোট ৬৬ গ্যালন মাঠা কেনে। দ্বিতীয় ক্রেতা ৩২, ৩৮ এবং ৬২ গ্যালনের ড্রাম কেনে। অবশিষ্ট ৪০ গ্যালনের ড্রামে দুধ আছে।