বাংলাদেশে ভারতীয় হাই কমিশন ভিসা আবেদন প্রক্রিয়া সহজতর ও আবেদনকারী-বান্ধব করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ জন্য, ভারতীয় হাই কমিশনের পক্ষে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পরিচালিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রসমূহ (আইভিএসি সমূহ) ৪ অক্টোবর ২০১৭ থেকে 'ক্যাশলেস' ভিসা আবেদন ব্যবস্থা প্রবর্তন করছে।
'ক্যাশলেস' ভিসা আবেদন ব্যবস্থা হচ্ছে, কোন আবেদনকারী অনলাইন পেমেন্ট মোড ব্যবহার করে তার ভিসা আবেদন প্রক্রিয়াকরণ ফি পরিশোধ করতে সক্ষম হবেন। আবেদনকারীরা আবেদনপত্রটি পূরণ করে আইভিএসিতে আবেদনপত্র জমাদানের আগে অনলাইনে তার পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।
অনলাইন পেমেন্ট সুবিধা শুধু বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য। মোবাইল ওয়ালেটের মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়াকরণ ফি-র বিদ্যমান পেমেন্ট মোড পুনরায় নোটিশ না দেওয়া পর্যন্ত বলবত থাকবে।
ভিসা আবেদন প্রক্রিয়াকরণ ফি-র জন্য অনলাইন পেমেন্ট (রাতদিন ২৪ ঘণ্টা) করা যাবে। আইভিএসি ওয়েবসাইট www.ivacbd.com ভিজিট করে 'অনলাইন ভিসা এপ্লিকেশন' লিংকে ক্লিক করে এবং ভিসা আবেদনপত্র পূরণ করতে হবে।
ইত্তেফাক/জামান