সিগারেট ও বিড়ির বৈষম্যমূলক শুল্কনীতি প্রত্যাহার ও বিড়ি শিল্প রক্ষার দাবিতে বুধবার যশোর প্রেসক্লাবের সামনে বিড়ি শ্রমিকরা মানববন্ধন করেছে।
মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। দক্ষিণাঞ্চল বিড়ি শ্রমিক ফেডারেশনের ডাকে এই মানববন্ধনে কয়েক হাজার বিড়ি শ্রমিক অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক ফজলুর রহমান, শ্রমিক নেতা আলমগীর হোসেন, নূর এ আযম, মায়া খাতুন, খোদেজা খাতুন প্রমুখ। বক্তারা বলেন, বিদেশি সিগারেট কোম্পানির শুল্ক কম ধরে দেশি বিড়ি শিল্প ধ্বংস করার জন্য বিড়ির ওপর অতিরিক্ত শুল্ক ধরা হয়েছে। এই বৈষম্যমূলক শুল্কনীতি প্রত্যাহার করা না হলে প্রতিমাসে আন্দোলনের কর্মসূচি পালন করা হবে।
ইত্তেফাক/জামান