ঠাকুরগাঁও সদর উপজেলায় অবস্থিত কয়েকটি পার্ক বন্ধের দাবিতে মানববন্ধন এবং ডিসি, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি দিয়েছে এলাকাবাসী। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
সদর উপজেলায় অবস্থিত স্বপ্ন জগৎ, কল্পনা রিসোর্ট , চিটাগাং পার্ক, ফাড়াবাড়ি পার্কে অসামাজিক কার্যকালাপসহ বিভিন্ন ধরণের অপকর্ম হয়ে আসছে। এ কারণে ওই পার্কগুলি বন্ধের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাদ আহমেদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি দেয়া হয়।
ইত্তেফাক/ আরকেজি