জেলার দীঘিনালায় এক শিশু (১০) ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মেরুং ইউনিয়নের চোংড়াছড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
আজ বুধবার শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মো. মনির হোসেনকে (২৩) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মনির চোংড়াছড়ি গ্রামের আবু হানিফ চৌকিদারের ছেলে।
জানা যায়, ঘটনার শিকার শিশুটি মনিরের চাচাত শ্যালিকা। ওই শিশুর বাবা মারা গেছে আট বছর আগে। মা দ্বিতীয় বিয়ের পর থেকে শিশুটি তার বড়বোনের বাড়িতে থাকতো। মনির হোসেন শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এর আগেও দুইবার ধর্ষণ করেছিল বলে জানা যায়। লোক লজ্জার ভয়ে তখন সে ঘটনা কাউকে জানায়নি। সর্বশেষ মঙ্গলবার রাতে মনির হোসেন নিজ বাড়িতে ডেকে নিয়ে আবারো শিশুটিকে ধর্ষণ করেন। তাৎক্ষণিক প্রতিবেশিরা ঘটনাস্থলে গিয়ে মনিরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
দীঘিনালা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে