পানিসম্পদ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে : পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে পানিসম্পদ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
 
পানি সম্পদের সুষ্ঠু ব্যবহারে পানি সম্পদ আইন ২০১৩ ও বিধিমালা ২০১৭ তৃণমূল পর্যায়ে কার্যকর করার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও জনপ্রশাসনকে আরও বেশি সম্পৃক্ত করার যথাযথ উদ্যোগ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। 
 
সচিবালয়ে আজ বুধবার দুপুরে জাতীয় পানিসম্পদ নির্বাহী পরিষদের সভা শুরু করার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
 
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশের ৫৭টি নদীর মধ্যে ৫৪টিই অভিন্ন নদী। নদীর পানি দূষণ রোধ ও পানির সুষ্ঠু ব্যবস্থা জরুরি হয়ে উঠেছে। খাদ্য নিরাপত্তা ও পানি শক্তিকে যথাযথভাবে কাজে লাগানো আজ বড় চ্যালেঞ্জ হয়ে পড়েছে। বাসস।
 
ইত্তেফাক/এমআই