রায়পুরে ২ জেলের কারাদণ্ডাদেশ

 
নিষেধাজ্ঞা অমান্য করে রায়পুর উপজেলার মেঘনায় ইলিশ ধরায় দুই জেলেকে আটক করা করেছে। এ সময় নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। 
 
আজ বুধবার ভোরে মৎস্য অধিদফতরের সহযোগিতায় স্থানীয় পুলিশ নদীর চরকাছিয়া এ অভিযান চালায়। দুপুরে আটককৃত জেলে আল আমি (২৫) ও কালা মিয়া (৪৫) উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়ের অফিসের হাজির করলে তিনি ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে এক মাস করে দুইজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। তারা উপজেলার চরকাছিয়া গ্রামের বাসিন্দা। 
 
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা যাতে মা ইলিশ নিধন করতে না পারে সে লক্ষ্যে দিনরাত নদীতে অভিযান চালিয়ে যাচ্ছি। বুধবার ভোরে চরকাছিয়া এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ওই দুই জেলেকে গ্রেফতার করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। আর ইলিশ ধরার জাল পুড়িয়ে দেয়া হয়। 
 
ইত্তেফাক/কেকে