রায়পুরায় ৫০ কেজি মা ইলিশ ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে নরসিংদীর রায়পুরা উপজেলাধীন মেঘনা নদীতে বুধবার অভিযান পরিচালনা করেছে উপজেলা মত্স্য অধিদপ্তর।
 
অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এ সময় সাথে ছিলেন সহকারী মত্স্য কর্মকর্তা দিলীপ কুমার ধর, আল আমিন, স্টাফ হযরত আলী গাজী প্রমুখ।
 
অভিযানে ৫০ কেজি মা ইলিশ ও ১৫ হাজার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের নির্দেশে জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করেন এবং কারেন্ট জালগুলো কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।
 

ইত্তেফাক/এএম।