কাজীরহাটে হত্যা মামলার ২ আসামি জেলহাজতে

 
মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানাধীন চাঞ্চল্যকর আল-আমিন হত্যা মামলার চার্জশিটভুক্ত দুই আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলার দুই পলাতক আসামি আত্মসর্পন করলে আদালতের বিচারক শাম্মী আখতার জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 
 
হত্যা মামলার চার্জশিটভুক্ত ৭ নম্বর আসামি শাহজাহান ঠেডা ও ১২ নম্বর আসামি আফজাল ঠেডা দীর্ঘদিন পলাতক থেকে বুধবার আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন বাতিল করে জেলহাজতে পাঠান। 
 
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে জমি-জমা নিয়ে বিরোধের জেরে ছালাম হাওলাদারের ছেলে আল-আমিন হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৩৭ জন নামধারীকে আসামি করে মামলা দায়ের করেন। গত মাসে সিআইডির তদন্তকারী কর্মকর্তা শেখ মাসুদ করিম ৩৭ জনকে আসামি রেখে আদালতে চার্জশিট দাখিল করেন।  
 
মামলার বাদী ছালাম হাওলদার জানান, মামলার ৩৭ জন আসামির মধ্যে ২৫ জন উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বর্তমানে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তাদের ভয়ভীতিতে তিনি সহ মামলার সাক্ষীরা নিরপত্তাহীনতায় রয়েছেন। বাকি আসামিদের মধ্যে ১০ জন পলাতক ও দুইজনকে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বলে তিনি জানান। 
 
ইত্তেফাক/কেকে