সড়ক ও জনপথ বিভাগ (সওজ)ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বগারবাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে বুধবার অভিযান চালিয়েছে।অভিযানে প্রায় শতাধিক স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।
সওজের ডেপুটি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে বুধবার বেলা ১১টার দিকে এ অভিযান চালানো হয়।
জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে সওজের জায়গা দখল করে গড়ে উঠে অসংখ্য অবৈধ স্থাপনা। উচ্ছেদ অভিযানে প্রায় শতাধিক স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।
মহাসড়কের পর পর্যায়ক্রমে ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রিজ এলাকা ও ময়মনসিংহ-শেরপুর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন, সওজের নির্বাহী প্রকৌশলী মাসুদ মিয়া, ওসি (তদন্ত) মোখলেছুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/ আরকেজি