প্রাংকস্টারের কবলে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। মে যখন গতকাল বুধবার তার দল কনজারভেটিভ পার্টির বার্ষিক সম্মেলনে গুরুত্বপূর্ণ ভাষণ দিচ্ছিলেন সেই মুহূর্তে নিরাপত্তার জাল ভেদ করে তার সঙ্গে প্রাংক (বাস্তব রসিকতা) করেন এক ব্যক্তি।
IMG0
এতে কাশতে শুরু করেন প্রধানমন্ত্রী মে। তিনি কী বলবেন কিছুই বুঝতে পারছিলেন না। গতকাল ছিল দলের বার্ষিক সম্মেলনের সমাপনী দিন। তার বক্তব্যের সময় এক প্রাংক স্টার তার মঞ্চের কাছে গিয়ে তার হাতে একটি পি-৪৫ ফরম (বরখাস্ত পত্র) ধরিয়ে দেন। ওই ব্যক্তি দাবি করেন, পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন তাকে এই কাজটি করতে বলেছেন।
পরে মে চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ডের পাঠানো এক কাশির ওষুধ সেবন করেন। এরপর তাকে হাঁসতে দেখা যায়। ওই ব্যক্তিকে নিরাপত্তা বাহিনী ধরে নিয়ে যায়। সিএনএন।
ইত্তেফাক/সেতু