ফেনীতে জামায়াত নেতা গ্রেফতার

 
ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়ন জামায়াতের আমীর জাফর আহাম্মদ মোল্লাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
 
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই মাহবুব এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়ন জামায়াতের আমীর জাফর আহাম্মদ মোল্লাকে (৪০) পশ্চিম পাঠানগড় মোল্লা বাড়ি থেকে গ্রেফতার করে।
 
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ ছালেহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জামায়াত আমীরের বিরুদ্ধে একাধিক মামলা ও নানা অভিযোগ রয়েছে।
 
ইত্তেফাক/জামান