নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন স্থানে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অরগানাইজেশন (ইএসডব্লিউও) নামে দক্ষিণ কোরিয়া প্রবাসীদের একটি সংগঠন।
বুধবার সিংড়া উপজেলার শেরকুল, গবিন্দনগরসহ অন্যান্য এলাকার বন্যার্তদের মাঝে বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা তুলে দেয় সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব আলী মণ্ডল বলেন, আমরা সকল সময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। আর বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য আজকের এই সহায়তা তারই একটি অংশ।
এ বিষয়ে সংগঠনের সভাপতি ইজাজুল হক ও সাধারণ সম্পাদক ফেরদৌস টিটু বলেন, সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে আর তারা ভবিষ্যতেও তাদের সংগঠনের পক্ষ থেকে সর্বাবস্থায় দেশের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াবে।
ইত্তেফাক/এমআর