ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক বাক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্টে নিহত কিশোর কালাম (১৪) উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের কালান্দর গ্রামের ঠান্ডু মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, সোমবার ওই গ্রামের মানিক ভূঞা কালামকে তার কাঁঠাল গাছের ডাল কাটতে গাছে ওঠায়। এ সময়  গাছের ওপর ঝুলন্ত পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই কালাম মারা যায়। তার মৃতদেহ গাছের ডালে ঝুলতে থাকে। খবর পেয়ে পল্লী বিদ্যুৎ বিভাগের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

আরও পড়ুনঃ সোনাগাজী থানার সকল পুলিশের বদলি চায় এলাকাবাসী

রায়বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মোতালেব চৌধুরী জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু