সারাদেশে উদযাপিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস

আজ বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে সারা বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে। শিক্ষকদের শিক্ষাভাবনা ও শিক্ষা উন্নয়নে অবদানের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে আজ ৫ অক্টোবর শান্তিপুর উচ্চবিদ্যালয়ে এটুআই, প্রধানমন্ত্রী কার্যালয় ও ঢাকা জেলা আইসিটি ফর এডুকেশন এম্বাসেডর যৌথভাবে আয়োজন করে ‘স্বাধীনভাবে শিক্ষাদান ও ক্ষমতায়নে শিক্ষক’ বিষয়ক আলোচনা সভা। 
 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই, প্রধানমন্ত্রী কার্যালয়-এর সংযুক্ত কর্মকর্তা সহযোগী অধ্যাপক মো. কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা- এর প্রভাষক মির্জা মোহাম্মদ দিদারুল আনাম ও মিডিয়া প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক অনুশীলন বিভাগের সম্পাদক চন্দন কুমার বর্ম্মণ।
 
IMG0
 
অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন শান্তিপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন। তিনি বলেন, আমাদেরকে মনে প্রাণে শিক্ষক হতে হবে তবেই শিক্ষার মান উন্নয়ন হবে। প্রধান অতিথি মো. কবির হোসেন বলেন এবছর বিশ্ব শিক্ষক দিবস বিচ্ছিন্নভাবে পালন করা হচ্ছে।আগামীতে আমরা এ দিবসটি জাতীয়ভাবে পালনের চেষ্টা করব। শিক্ষকরা আলোকবর্তিকা হয়ে আলো ছড়াবে সর্বত্র এটি আমাদের প্রত্যাশা। আমরা নিজেরা উন্নত হব এবং অন্যদেরকে উন্নয়নের পথ দেখাব ইহাই হবে আমাদের ব্রত। 
 
এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক মির্জা মোহাম্মদ দিদারুল আনাম, সহকারী শিক্ষক গবর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ের ইসমত আরা মমতাজ, সহকারী শিক্ষক নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একেএমআই খাইরুল আলম, সহকারী অধ্যাপক অগ্রণী স্কুল এন্ড কলেজের গাজী সালাহ উদ্দিন সিদ্দিকী এবং ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের শিক্ষক সুব্রত কুমার গোলদার। অনুষ্ঠানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর ১৭টি ধাপ উপস্থাপন করেন আইসিটি শিক্ষক ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সৈয়দ মাহবুব হাসান আমিরী। 
 
IMG1 
 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. মোশতাক আহমেদ, মতিঝিল থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. কাওছার আলী হাওলাদার, সহকারী অধ্যাপক ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ। 
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আইসিটি ফর এডুকেশন এর অন্যান্য এম্বাসেডর বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার শিক্ষক এবিএম আখতার হোসেন মণ্ডল, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. হাসান হাফিজুর রহমান, শান্তিপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক পল্লব কুমার ভৌমিক, ঢাকা উদ্যান সরকারি কলেজের মোহাম্মদ মাহফুজুর রহমান খান, বাসাবো বালিকা উচ্চবিদ্যালয়ের শফিকুল ইসলাম দুলাল, মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শাহীনা কবির প্রমুখ। 
 
সারাদেশের ৫শ ৫৪ জন এম্বাসেডর বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপন করছেন দিবসটি।
 
ইত্তেফাক/কেকে