অসুস্থ শিশুদের পাশে সুপারহিরোরা

বিনোদন ডেস্ক

 

নিজেদের অর্থের একটা অংশ নিয়মিত বিভিন্ন জায়গায় অনুদান দেন হলিউড তারকারা। মাঝেমধ্যে একসঙ্গে অনেক তারকারা মিলেও এমন উদ্যোগ নিয়ে থাকেন। এবার এমন এক উদ্যোগ নিলেন ‘অ্যাভেঞ্জার্স :এন্ডগেম’-এর তারকারা। শিশু হাসপাতালের সুবিধাবঞ্চিত অসুস্থ শিশুদের ৫ মিলিয়ন ডলার অর্থাত্ প্রায় ৪২ কোটি টাকা অনুদান দেন সম্মিলিতভাবে।  ক্যালিফোর্নিয়ার ডিজনি রিসোর্টে সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন তারা। সেখানে উপস্থিত ছিলেন ক্রিস হেমসওয়ার্থ, স্কারলেট জোহানসন, রবার্ট ডাওনি জুনিয়র, জেরেমি রেনার, ব্রি লারসন ও পল রুড। ‘অ্যাভেঞ্জার্স :এন্ডগেম’ তারকারা স্থানীয় শিশুদের ক্লাব ও লেগো স্টোরে গিয়ে শিশুদের সঙ্গে অনেকটা সময় কাটান। সেখানে তাদের সঙ্গে ছবি তোলা ও খেলায় ব্যস্ত থাকেন সুপারহিরোরা। অ্যান্থনি রুশো ও জো রুশোর পরিচালনায় সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৬ এপ্রিল।

এই প্রসঙ্গে রবার্ট ডাওনি জুনিয়র বলেন, ‘শিশুদের পাশে থাকাটা আনন্দের বিষয়। ব্যক্তিগতভাবে শিশুদের সঙ্গ আমি খুব পছন্দ করি। এমন একটা কাজকে আমার জন্য সুযোগ বলব। তাদের পাশে সবসময় থাকতে চাই।’