প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বিপাকে অভিনেতা প্রকাশ রাজ। এক আইনজীবী মামলা দায়ের করেছেন তাঁর বিরুদ্ধে।
লক্ষ্ণৌ হাইকোর্টে ৭ তারিখ মামলাটির শুনানি। কন্নড় সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যা নিয়ে প্রধানমন্ত্রী মুখ না খোলায় তাঁর সমালোচনা করেন ৫২ বছরের এই অভিনেতা।
প্রধানমন্ত্রীর অবস্থান হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, যারা গৌরী হত্যায় উল্লাস করছে, তাদের কয়েকজনকে প্রধানমন্ত্রী সোশাল মিডিয়ায় ফলো করেন। তিনি চোখ বুঁজে রয়েছেন এ ব্যাপারে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও ছাড়েননি প্রকাশ। তাঁর অভিযোগ, আদিত্যনাথের কথাবার্তা শুনলে বোঝা যায় না, তিনি মুখ্যমন্ত্রী না পুরোহিত। দক্ষিণী ছবির নামি অভিনেতা প্রকাশ রাজ পাঁচবার জাতীয় পুরস্কার পেয়েছেন।
ইত্তেফাক/রেজা