রাঙ্গামাটিতে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

 
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার উৎসব উপলক্ষে পুণ্যার্থীর ঢল নামে।
 
অনুষ্ঠানে জগতের সব প্রাণীর সুখ-শান্তি, মঙ্গল এবং দেশ ও বিশ্বশান্তির জন্য প্রার্থনা করা হয়।
 
এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ভোরে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষুসংঘের পিণ্ডদান ও প্রাতরাশ, বুদ্ধপূজা, অষ্ট পরিষ্কার দান, সংঘদান, উৎসর্গ ও ধর্মীয় দেশনা, প্রদীপ প্রজ্বলন, ফানুস উত্তোলন উল্লেখযোগ্য।
 
ইত্তেফাক/ আরকেজি