মোদীর কাজ ছয় মাসে করে দেব: রাহুল

ভারতে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ করে বলেছেন, দেশের মানুষের সময় নষ্ট না করে কৃষকদের সঙ্কট আর যুব সমাজের বেকারত্ব দূরে নজর দিন। আর এটা করতে যদি না পারেন তাহলে তা স্পষ্ট করে জানিয়ে দিন। তিনি বলেন, কংগ্রেস এসে ছ’মাসের মধ্যে এ সব কাজ করে দেবে। 
 
রাহুলকে কংগ্রেসের শীর্ষ পদে বসানোর জন্য যখন প্রক্রিয়া চলছে, সেসময়ে হঠাৎ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তিনি এসব কথা বললেন। গতকাল রাহুল গান্ধী তার নির্বাচনী এলাকা আমেথীতে যান। এসময়ই তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন  উত্তরপ্রদেশে হারের পরে এই প্রথম নিজের নির্বাচনী কেন্দ্রে গেলেন রাহুল গান্ধী। সেখানে কৃষক ও স্থানীয়দের সঙ্গে দেখা করেন তিনি। এছাড়া সভা করে দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। দ
 
লের সূত্রের মতে, দীপাবলির পরেই রাহুলকে সভাপতি করার প্রক্রিয়া পূর্ণ হবে। কারণ তার আগে রাহুল গান্ধীর লাগাতার সফর নির্ধারিত রয়েছে। অমেথী থেকে ফিরে হিমাচল ও গুজরাটে সফর করবেন তিনি। আপাতত এ মাসের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে প্রয়োজন হলে সেটি পিছনোও হতে পারে। এদিকে ১০ অক্টোবর আমেথীতে সভা করার প্রস্তুতি নিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ ও মোদী সরকারের কিছু মন্ত্রী। তার আগেই মোদী সরকারের উদ্দেশে এ কথা বললেন রাহুল গান্ধী। আনন্দবাজার পত্রিকা।
 
ইত্তেফাক/সাব্বির