খিলক্ষেতে ভবন থেকে রড পড়ে নারীর মৃত্যু

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পাইলিংয়ের সময় রড পড়ে হারিসা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
 
হারিসার স্বামী  সোহেল জানান,  খিলক্ষেত নিকুঞ্জ এলাকার ২/২১ নম্বর রোডের ৩১ নম্বরের ওয়াহিদুজ্জামান বাবুর খালি প্লটে ঘর তৈরি করে থাকি। ওই প্লটের পাশের খালি জায়গায় একটি বহুতল ভবন নির্মাণের জন্যে পাইলিংয়ের কাজ চলছিল। সে সময় আমার স্ত্রী রান্নার কাজ করছিল। হঠাৎ পাইলিংয়ের রড আমার স্ত্রীর মাথায় পড়ে। গুরুতর আহতবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল চারটায় তাকে মৃত ঘোষণা করেন।
 
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান,  লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি