আমার কাজের তালিকা বড় নয়, কারণ এক নাগাড়ে বেশি কাজ কখনোই করতে চাই না। যা করব সেটার প্রতি নিজের ভালো লাগা ও দায়িত্ববোধ থাকতে হবে—এটাই আমি বিশ্বাস করি। সম্প্রতি ঈদের নাটকের কাজ শুরু করেছি। ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি প্রথম চলচ্চিত্র দিয়েই দর্শকের ভালোবাসা পেয়েছি। এই চলচ্চিত্রে অভিনয়ে জন্য সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির [বাচসাস] পুরস্কার পেয়েছি। এর মাধ্যমে কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি পেলাম। ফলে দায়িত্ব আরো বেড়ে গেল। তাই নতুন ছবি বুঝেশুনেই করতে চাই। যে জন্য ছবিতে অভিনয়ে একটু সময় নিচ্ছি। ‘দেবী’র মানের কাছাকাছি ছবির অফার পাইনি। ভালো ছবি না হলে কাজ করার ইচ্ছা নেই। আশা করছি, আবারো ভালো ছবির ঘোষণা নিয়েই ফিরব।
সম্প্রতি নিজের ব্যস্ততা ও নতুন সিনেমা প্রসঙ্গে
জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া