অস্ত্র মামলার ২২বছরের সাজাপ্রাপ্ত জাহাঙ্গির হোসেন নামের এক আসামিকে গ্রেফতার করেছে চরফ্যাশন থানা পুলিশ। জাহাঙ্গির উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের মৃত মতিউর রহমানের ছেলে।
বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের নিরালা হোটেলের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
চরফ্যাশন থানার ওসি ম. এনামুল হক জানান, জাহাঙ্গীর হোসেন চট্রগ্রামের কোতোয়ালি থানার অস্ত্র মামলার আসামি। সম্প্রতি চট্রগ্রামের বিজ্ঞ জেলা ও দায়রা জজ তাকে ২২ বছরের সাজা দেন।
দীর্ঘদিন থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ই্ত্তেফাক/ আরকেজি